দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম জেলার কাঁকড়তলা থানার ওসির নেতৃত্বে বিশেষ পুলিশী অভিযান চালিয়ে গতকাল শনিবার স্থানীয় থানা এলাকার বাবুইজোড় গ্রামের শান্তিপুরে সাগর মন্ডলের বাড়িতে অবৈধভাবে মজুদকৃত কয়লা উদ্ধার করে। যার পরিমাণ প্রায় ৮ টন। অবৈধ মজুদকৃত কয়লা রাখার জন্য সাগর মণ্ডলকে গ্রেপ্তার করে কাঁকরতলা থানার পুলিশ। আজ রবিবার ধৃত সাগর মণ্ডলকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।পরবর্তীতে আগামী ২৫ শে নভেম্বর ধৃত সাগর মন্ডলকে আদালতে তোলা হবে বলে ভারপ্রাপ্ত সরকারি আইনজীবী শ্রীতমা মুখোপাধ্যায় জানান।অবৈধ কয়লা মজুত রাখার জন্য সাগর মন্ডলের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ।
উল্লেখ্য সাগর মন্ডলের বাংলা ইট ভাটার ব্যবসা রয়েছে বলে জানা যায়। বাড়িতে এত পরিমাণ অবৈধভাবে মজুদকৃত কয়লা রাখার কারণ অথবা কোথা থেকে এত পরিমাণ কয়লা নিয়ে আসা হয়েছে, তা খতিয়ে দেখছে কাঁকরতলা থানার পুলিশ।
বাড়িতে মজুত করা কয়লা উদ্ধার : ধৃতের জেল হেফাজত।












Leave a Reply