বাড়ি থেকে ৮ টন কয়লা উদ্ধার করল কাঁকড়তলা থানার পুলিশ।

কাঁকরতলা, সেখ ওলি মহম্মদ:- গোপন সূত্রে খবর পেয়ে মজুত করা কয়লা উদ্ধার করল বীরভূম জেলার কাঁকড়তলা থানার পুলিশ। আজ সাত সকালেই কাঁকরতলা থানার ওসি সহ বিশাল পুলিশবাহিনী হানা দেয় বাবুইজোড় গ্রামের শান্তিপুরের বাসিন্দা সাগর মণ্ডলের বাড়িতে। সেখানে গিয়ে দেখা যায়, তাঁর বাড়িতে বিপুল পরিমাণ কয়লা মজুত রয়েছে। সেই মজুত করা কয়লার পরিমাণ প্রায় ৮ টন। যদিও বা সাগর মণ্ডলের একটি বাংলা ইটভাটা রয়েছে। কাঁকরতলা থানার পুলিশ সাগর মণ্ডলকে গ্রেপ্তার করেছে। আজ তাঁকে দুবরাজপুর আদালতে তোলা হবে। তবুও এত পরিমাণ কয়লা সাগর মণ্ডল কী কারণে বাড়িতে মজুত রেখেছিল অথবা কোথা থেকে এত কয়লা নিয়ে আসা হল তা খতিয়ে দেখছে কাঁকরতলা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *