বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সচেতনতা শিবিরের আয়োজন করলো লায়ন্স ক্লাব অফ রানাঘাট সেন্ট্রাল।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ ১৪ ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। এই উপলক্ষে আজ এক সচেতনতা শিবিরের আয়োজন করলো লায়ন্স ক্লাব অফ রানাঘাট সেন্ট্রাল। এদিনের এই সচেতনতা শিবিরে ডায়াবেটিস সম্বন্ধে বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডাক্তারবাবুরা। রানাঘাট পুরসভা প্রাঙ্গন হওয়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের বিশিষ্ট ডাক্তারবৃন্দ। আগামীদিনে ডায়াবেটিস সম্বন্ধে মানুষকে আরও সচেতন হতে হবে বলে এদিন মত প্রকাশ করেন ডাক্তাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *