পূর্ব মেদিনীপুর-কাঁথি, নিজস্ব সংবাদদাতা:– রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে গান্ধীগিরি করতে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে গিটিংস কার্ড ও গোলাপ ফুল দিতে আসেন। তখন রাজ্য পুলিশের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী বাড়ি শান্তিকুঞ্জ প্রায় ৫০ মিটার দূরে আটকে দেয়। রাজ্য পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা অভিষেক ব্যানার্জীর ছবি ও কার্ড নিয়ে এসে হাজির হন। এরপর রাস্তার উপর বসে পড়ে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। যদিও সেই সময় বাড়িতে ছিলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিছুক্ষণ আগে তার কর্মসূচি পালনের জন্য অন্যত্র বেরিয়ে যান শুভেন্দু অধিকারী। এরপর তৃণমূল কর্মী সমর্থকরা চোর চোর স্লোগান তুলতে থাকে৷ চোর চোর চোরট্টা শিশিরবাবুর ছেলেটা। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কাঁথি শহরে।
শুভেন্দু অধিকারীকে গান্ধীগিরি করতে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে গিটিংস কার্ড ও গোলাপ ফুল দিতে এসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।












Leave a Reply