সোনামুখী কালী মায়ের চুরি যাওয়া গহনা উদ্ধার।

আবদুল হাই, বাঁকুড়াঃ কালিপুজোর পরেরদিন রাতে সোনামুখী শহরের বুকে অবস্থিত তিনটি কালি মন্দির থেকে একই রাতে কালি প্রতিমার গায়ে থাকা সোনা ও রূপার গহনাগুলি চুরি হয়ে যায়। দায়ের করা হয় তিনটি পৃথক মামলা। তদন্তে নেমে সোনামুখী থানার পুলিশ তদন্তে অগ্রগতির জন্য কোন কিছু বাদ রাখেনি; গঠন করা হয় একটি বিশেষ তদন্তকারি দল। অন্যদিকে কালি ভাসানে হাজার হাজার মানুষের আবেগ আমাদেরকে অনুপ্রেরণা জোগায় তৎপরতা আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য। লক্ষ্য স্থির হয় সোনামুখীর আরেক আবেগ কার্তিক পুজো; যদিও দিন ছিল আসন্ন।


অবশেষে গ্রেফতার করা হয়েছে মোট চার জনকে ও উদ্ধার করা হয়েছে কালি মায়ের চুরি হয়ে যাওয়া গহনাগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *