পঞ্চায়েতের ভোটের আগে শাসকদলের বাড়ির সামনেই পড়ে রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

প্রকাশ কালি ঘোষাল : ঘটনাটি ঘটে সাঁকরাইল ব্লকের কান্দুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার চতুর্ভুজ কাটি ও মহিষগোট এলাকায়। নর্দমার মধ্যে পড়ে আছে ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড, প্যান কার্ড। এলাকার শাসক দলের পঞ্চায়েত সদস্যের বাড়ির চৌহোদ্দির মধ্যে পড়ে আছে একাধিক ভোটার, আধার কার্ড। যার অধিকাংশই হাওড়া গ্রামীন এলাকার সাঁকরাইল ব্লকের. বছর ঘুরতেই রাজ্যে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। আর নির্বাচনের পূর্বে একাধিক ভোটার আধার কার্ড শাসক দলের নেতার বাড়ির নর্দমাতে কি ভাবে পৌঁছালো তা নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে।ভোটের পরিচয় পত্র তৃণমূল নেতার বাড়ির চৌহোদ্দির মধ্যে কি ভাবে পৌঁছালো তা নিয়েই রহস্য দানা বাঁধছে।এই প্রসঙ্গে বিধায়িকা প্রিয়া পাল জানিয়েছেন, তিনি এ বিষয়ে পঞ্চায়েত সদস্যের সঙ্গে কথা বলেছেন। পঞ্চায়েত সদস্যর অবশ্য বক্তব্য এগুলি পুরোনো ভোটার কার্ড নতুন ভোটার কার্ড করিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এদিকে যে পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে এই কার্ড গুলি পড়েছিল তিনি এই প্রসঙ্গে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি বলেই খবর। তবে এই গোটা বিষয়টি বিধায়িকা সাঁকরাইল ব্লকের বিডিওকে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন। সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের উপর অভদ্র আচরণ করেন পঞ্চায়েত সদস্য। যার বাড়ির সামনেই পড়েছিল এই রেশন কার্ড আধার কার্ড এবং ভোটার কার্ড । এই ব্যাপারে বিধায়িকার বক্তব্য সাংবাদিকদের উপর এমন আচরণ কাংখিক নয়। পঞ্চায়েতে ভোটের আগে এমন ভাবে আধার কার্ড বা ভোটার কার্ড পড়ে থাকায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *