এই সরকার দেউলিয়া হয়ে গেছে : জগন্নাথ সরকার।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে হারের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। আর এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন জনগণের টাকা সুপ্রিম কোর্টে গিয়ে নষ্ট হচ্ছে সেখানেও হারবে রাজ্য সরকার। এই সরকার দেউলিয়া হয়ে গেছে। এই মামলায় ইচ্ছাকৃতভাবে দেরি করছে রাজ্য সরকার। একই সঙ্গে তিনি বলেন এখানেও কাটমানি খাওয়ার ব্যবস্থা করেছে তৃণমূল। এই সরকারের লজ্জা হওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *