জেলার এসপি মোড়ে মোড়ে স্পিডোমিটার লাগিয়ে আমাকে আটকানোর চেষ্টা করছে কিন্তু উনি এটা করতে পারেন না : শুভেন্দু আধিকারী।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শুভেন্দুর সাম্প্রদায়িক প্রচার নিয়ে একাধিকবার রাজনৈতিক মঞ্চ থেকে শুভেন্দু কে বিধতে দেখা গিয়েছে কুনাল ঘোষ সহ একাধিক তৃণমূল নেতৃত্বকে । গতকালও নন্দীগ্রামের দাউদপুরে কুনালের আক্রমনের প্রধান কেন্দ্র বিন্দু  ছিল শুভেন্দুর আধ্যাত্মিক প্রচার । কুন ঘোষ বলেন যে শুভেন্দু সাম্প্রদায়িক প্রচার করে পশ্চিমবাংলার বুকে হিন্দু মুসলিম বিভেদ আনার চেষ্টা করছে সেটা আমরা করতে দেবোনা । কার্যত শুভেন্দুর এই সাম্প্রদায়িক প্রচার কোনো অংশেই যে রাজনৈতিক প্রচারের থেকে ভিন্ন নয় তা প্রমাণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ নন্দকুমার ফুটবল ময়দানে বিশ্ব শান্তি যোজ্ঞে যোগদান করে তার ধর্মীয় প্রচারের মূল উদ্দেশ্যই যে রাজনীতি , সে বিষয়ে স্পষ্ট করে শুভেন্দু অধিকারী বলেন নিজেকে হিন্দু বলা এটা কি সাম্প্রদায়িকতা? গীতার প্রচার এটা কি সাম্প্রদায়িকতা ? লক্ষ্মী পুজোর দিন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মমিনপুরে রাষ্ট্রবাদীদের ঘর ভাঙলো আগুন জালালো সে কথা বলা কি সাম্প্রদায়িকতা হয়, যদি হয়ে থাকে তাহলে একবার নয় দশ বার বলবো ১০০ বার বলবো, শুধু এগুলোই নয় এর পাশাপাশি বছরের বিভিন্ন সময়ে একাধিক ধার্মিক অনুষ্ঠানে গ্রামগঞ্জে গিয়ে অংশগ্রহণ করার কথা ও জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কার্যত ধর্মীয় আঙিনায় তিনি যে রাজনীতির প্রচারই করছেন আজ নন্দকুমরের সভা থেকে স্পষ্ট করে উল্লেখ করেছেন বিরোধী দলনেতা । তৃণমূল নেতৃত্বদের তার বিরুদ্ধে তোলা আধ্যাত্মিকতার অভিযোগ সম্পূর্ণ সঠিক নয়, সেই ধারণাই ব্যক্ত করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পাশাপাশি জেলা পুলিশ সুপার অমরনাথ কে, কে হুমকিও দিতে দেখা যায় বিরোধী দলনেতাকে, — তিনি বলেন জেলার এসপি মোড়ে মোড়ে স্পিডোমিটার লাগিয়ে আমাকে আটকানোর চেষ্টা করছে কিন্তু উনি এটা করতে পারেন না। যেখানে সাংসদ আবু তাহেরের গাড়ি বাচ্চা মেরে দেয় সেখানে কোনো স্পিডোমিটার থাকে না কিন্তু আমাকে আটকানোর জন্য মোড়ে মোড়ে স্পিডোমিটার। একজন জেড ক্যাটাগরির অফিসার এগুলো করতে পারেন না। কার্যত হুমকি দিয়ে জেলা সুপার কে বলেন অতি বাড় বেড়োনা ঝড়ে মোড়ে যাবে । নন্দকুমার বিশ্বশান্তি যজ্ঞ মঞ্চ থেকে এরুপ মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু  অধিকারী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *