পঞ্চায়েত ভোটের আগে সাংগঠনিক শক্তিকে বৃদ্ধি করতে আজ রানাঘাটে বুথ লেভেল এজেন্টের নিয়ে সেমিনার করল তৃণমূল কংগ্রেস।

নদীয়া, নিজস্ব সংবাদদাতাদ:- পঞ্চায়েত ভোটের আগে সাংগঠনিক শক্তিকে বৃদ্ধি করতে আজ রানাঘাটে বুথ লেভেল এজেন্টের নিয়ে সেমিনার করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার ব্যবস্থাপনায় এদিন রানাঘাট নজরুল মঞ্চে এই সেমিনারের আয়োজন করা হয়।বুথ লেভেল এজেন্টদের বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে বোঝানোর চেষ্টা করেন এক্সপার্টরা। সেমিনারে যোগ দেয় রানাঘাট মহাকুমার বিভিন্ন বুথ থেকে আসা তৃণমূল কর্মীরা। উপস্থিত ছিলেন জেলা সভাপতি দেবাশীষ গাঙ্গুলী সহ জেলা নেতৃত্ব ও বিভিন্ন পদাধিকারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *