যতদিন না পর্যন্ত অখিল গিরিকে গ্রেফতার করা হচ্ছে ততদিন এমনই আন্দোলন চলবে, হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রামনগরের পানিপারুল মোড় থেকে বালিসাই পর্যন্ত বিজেপির সুবিছাল মিছিল হয়। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অখিল গিরির কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে এই মিছিল হয়। মিছিল শেষে বিধায়ক তথা কারা মন্ত্রী অখিল গিরির খাসতালুক রামনগরে পথসভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রামনগরের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী জানান যতদিন না পর্যন্ত অখিল গিরিকে গ্রেফতার করা হচ্ছে ততদিন এমনই আন্দোলন চলবে। এমন কি বলেন ডিএসডিএ তে যত টাকা ছিল সবটাই নিয়ে নিয়েছে বেতন দেবার জন্য, তাই আমাদের নেতৃত্বদের বলবো আগামী দিনে ডিএসডিএ এর সামনে জমায়েত করুন আমার কাছে ছয় মাসের সমস্ত তথ্য আমার কাছে আছে। আমি সব প্রকাশ করে দেব এদের সরকারের ৮০ভাগ লোক আমার সঙ্গে আছে, সাহায্য করছে আমি সব প্রকাশ করে দেবো প্রকাশ্যে এমনটাই হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *