শুক্রবার রাত কৃষ্ণনগরের নগেন্দ্রনগরে দুষ্কৃতী তাণ্ডব ও বোমাবাজির জেরে ব্যপক আতঙ্ক ছড়ায় এলাকায়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার রাত কৃষ্ণনগরের নগেন্দ্রনগরে দুষ্কৃতী তাণ্ডব ও বোমাবাজির জেরে ব্যপক আতঙ্ক ছড়ায় এলাকায়। স্থানীয়দের অভিযোগ এদিন রাত দশটা নাগাদ একদল দুষ্কৃতী ওই এলাকায় বোমাবাজি করে ও বেশ কয়েকটি বাইকে ভাঙচুর চালায়। এরফলে ব্যপক আতঙ্ক ছড়ায় ওই এলাকার বাসিন্দাদের মনে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতয়ালী থানার পুলিস। অভিযোগ পুলিশের সামনেও চলে বোমাবাজি। পরে বিশাল পুলিস বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরেও এলাকায় তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়।
কৃষ্ণনগর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বিশ্বাসের দাবি এদিন এক দলীয় কর্মীর বাড়িতে জমদিনের অনুষ্ঠান চলছিল। সেই সময় বেশকিছু দুষ্কৃতী তার বাড়িতে হামলা চালায় ও বোমাবাজি করে বলে অভিযোগ। অবশ্য পাল্টা হামলা চালানোর অভিযোগ উঠেছে ওই তৃণমূল নেতা আশ্রিত দুষ্কৃতীদের দিকে। উভয়পক্ষের সংঘর্ষের জেরে মাঝে পড়ে আতঙ্কিত এলকাবাসী। পুলিসি নিরাপত্তার দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *