মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার হরিণঘাটা থানার অন্তর্গত নিমতলা রুস্তম নগরের ঘটনা। জানা যায় ওই ব্যক্তির নাম শরিফ উদ্দিন মন্ডল আনুমানিক ৫৫ বছর বয়স। পরিবার সূত্রে জানা যায় ওই এলাকা থেকে দুটি গাড়ি করে ফুরফুরা শরীফের উদ্দেশ্যে যায়। পরিবারের সবাই ভেবেছেন তিনিও গিয়েছেন, কিন্তু যখন সদস্যরা জানতে পারেন তাদের সাথে যাইনি তখন পরিবারের সদস্যরা খোঁজ করতে শুরু করে দেন। এরপরই পরিবারের সদস্যরা গতকাল বিকেলে তিনটের সময় তাদেরই বাবার কবরস্থানের পাশে পড়ে থাকতে দেখেন শরিফ উদ্দিন মন্ডলকে। এরপরই খবর দেওয়া হয় থানায় পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *