নিজস্ব সংবাদদাতা, উঃ দিনাজপুরঃ- রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে এ রাজ্যে উন্নয়ন দ্রুত গতিতে যেভাবে হয়েছে তা গত ৬০ বছরে হয়নি। শিক্ষা স্বাস্থ্য থেকে আরম্ভ করে সাধারণ মানুষদের জন্য যে যে সুবিধা গুলো দরকার প্রয়োজনীয় তার সব কয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সাধারণ মানুষদের কাছে অর্পণ করে তা করতে পেরেছে তাই সারা দেশের মধ্যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিশেষভাবে নজর কেড়ে ফেলেছে ইতিমধ্যে। আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে নিখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের পূর্ণ মন্ত্রী গোলাম রব্বানী। আজ রায়গঞ্জে নিখিল ভারত সমবায়ের সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্যান্যদের মধ্যে রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস,ইসলামপুর পৌরসভার পৌরপতি কানাইলাল আগরওয়াল, লিখিল ভারত সমবায় চেয়ারপারসন তিলক চৌধুরী সহ সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত বিশিষ্ট মানুষেরা। এদিন এই অনুষ্ঠানে সাধারণ মানুষদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে।পাশাপাশি নিখিল ভারত সমবায় সপ্তাহ পক্ষ থেকে রক্তদান শিবিরে আয়োজন।
রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে এ রাজ্যে উন্নয়ন দ্রুত গতিতে যেভাবে হয়েছে তা গত ৬০ বছরে হয়নি : গোলাম রব্বানী।












Leave a Reply