অভিষেক বন্দ্যোপাধ্যায় রানাঘাটে সভা করতে আসছেন, তৃণমূলের শাখা সংগঠন বঙ্গজননীর প্রস্তুতি সভা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আগামী ১৭ ই ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রানাঘাটে সভা করতে আসছেন। তাইজন্য আজ তৃণমূলের শাখা সংগঠন বঙ্গজননীর প্রস্তুতি সভা আয়োজিত হল রানাঘাট বিনয় ভবনে। তৃণমূল কংগ্রেসের রানাঘাট সাংগঠনিক জেলার এই সভায় উপস্থিত ছিলেন
বঙ্গজননীর সমস্ত পদাধিকারী বৃন্দ। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশীষ গাঙ্গুলী। সমস্ত ব্লক ও টাউন থেকে আজকের এই মিটিংয়ে অংশ নেয় বঙ্গজননী পদাধিকারীবৃন্দ ও সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *