আগ্নেয়াস্ত্র অস্ত্র সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- পঞ্চায়েত ভোটের আগে বীরভূমে আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার। গ্রেফতার করা হয়েছে এক দুষ্কৃতীকে। গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিশ দুবরাজপুর থানা এলাকার খোয়াজ মহম্মদপুর গ্রামে গতকাল মধ্যরাত্রে অভিযান চালায় ইব্রাহিম সেখের বাড়িতে। তাঁর বাড়ি থেকে দুটি বন্দুক ও বারো রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। একটি ওয়ান শাটার পাইপ গান ও একটি সেভেন এমএম পিস্তল তার সাথে ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে দুবরাজপুর থানার পুলিশ। তারপর ইব্রাহিম শেখের বাড়ি থেকে অস্ত্র সহ তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরূদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ইব্রাহিম সেখ ঐ অস্ত্রগুলো বিক্রি করার উদ্দেশ্যে রেখেছিল। কিন্তু দুবরাজপুর থানার পুলিশ অস্ত্র গুলো বিক্রির আগেই ইব্রাহিম সেখকে গ্রেপ্তার করে। পঞ্চায়েত নির্বাচনের আগে অস্ত্র কোথা থেকে এলো বা কী উদ্দেশ্যে রেখেছিল তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত ইব্রাহিম সেখকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিন খারিজ করে ৩ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *