কলেজ ছাত্রীকে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য লেখায় বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর হল সাঁকরাইল থানায়।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : কলেজ ছাত্রী এফআইআর করলো বিরোধী দল নেতার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অশ্লীল কুরুচিকর ভাষা প্রয়োগ করার জন্য। গত ১৪ তারিখে বিরোধী দলনেতাকে হাওড়া সাঁকরাইল এর এক কলেজ ছাত্রী শুভেন্দু অধিকারী কে শুভেচ্ছা বিনিময় করে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান। তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন সেটা ওই কলেজ ছাত্রীর কাছে অশ্লীল বলে মনে হয়েছে। সাধারণ দৃষ্টিতে সেটা অশ্লীল বলা যায় এমনই অভিমত হাওড়া জেলা তৃণমূলের যুব সভাপতি কৈলাস মিশ্র এবং সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পালের। সেই পরিপ্রেক্ষিতে আজ সাঁকরাইল থানায় তৃণমূলের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করা হয়। মন্তব্য করার জন্য। এবং কলেজ ছাত্রী উপরএরকম আচরণে তীব্র প্রতিবাদ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *