সুদীপ সেন, বাঁকুড়া:- সরকারের দুয়ারে সরকার ক্যাম্প নিরবিচ্ছিন্ন ভাবে হয়ে আসছে।
তবু মানুষের আগ্রহ কমেনি।
সোমবার বাঁকুড়ার শালতোড়া ব্লকের তিলুড়ী তে দুয়ারে সরকারের ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এই ক্যাম্প ঘিরে বিপুল সংখ্যক মানুষের উৎসাহ লক্ষ্য করা যায়।
এই ক্যাম্পে উপস্থিত ছিলেন শালতোড়ার বিডিও শ্রীযুক্ত মানস কুমার গিরি, শালতোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুস্মিতা কবিরাজ, পিডিও শ্রীযুক্ত বিথুণ সামন্ত, তিলুড়ী গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়শ্রী চৌধুরী এবং পঞ্চায়েত ও ব্লকের আধিকারিক ও কর্মীগণ।
এই ক্যাম্পে বিশেষ ভাবে নজরে পড়ে পঞ্চায়েত সমিতির সভাপতি সুস্মিতা কবিরাজ বিভিন্ন মানুষ কে বিভিন্ন ভাবে সহযোগিতা করছেন।
নিজে বিভিন্ন ব্যাক্তির ফর্ম পূরণ করা, তাঁদের নির্দিষ্ট কাউন্টারে নিয়ে যাওয়া এবং প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের সাথে সমস্যা সমাধানে কথা বলে তার সমাধান করছেন।
স্বভাবতই সভাপতির এই মানুষের পাশে এসে সহযোগিতা ক্যাম্পে উপস্থিত মানুষজন বেশ খুশি মনে গ্রহণ করেছেন।












Leave a Reply