পাড়াস্থিত সাইভবনে অনুষ্ঠিত হল রক্তদান উৎসব।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ভগবান শ্রীসত্য সাই বাবার 97তম জন্মোৎসব উপলক্ষে পালিত হচ্ছে সপ্তাহব্যাপী নানা সেবামুলক কর্মসূচি ।
সেই লক্ষে আজ শিল্প সমিতি পাড়াস্থিত সাইভবনে অনুষ্ঠিত হল রক্তদান উৎসব।
ভালোবাসার তরল তরঙ্গ এই বিশ্বজনীন বার্তাকে ছড়ি়য়ে দিতে সাই যুবদলের উদ্যোগে সদর ব্লাড ব্যাঙ্কের সহায়তায় সাই সংস্থার সদস্যেরা নারীপুরুষ নির্বিশেষে রক্তদানে এগিয়ে আসেন।
সংগৃহীত রক্ত পীড়িত রোগীদের সেবায় সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে প্রদান করা হয় – বলে জানান জলপাইগুড়ি সমিতি কনভেনর দিলীপ কুমার গুপ্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *