কালনা দু’নম্বর ব্লকের অধীনে কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের হাটগাছা গ্রামে জয় কিষাণ আন্দোলনের নতুন ইউনিট কমিটি গঠন করা হল পান্ডুয়া ব্লক কমিটির সদস্য সঞ্জয় মাঝির নেতৃত্বে।

বর্ধমান, নিজস্ব সংবাদদাতা ২৩ নভেম্বর ২০২২: আজ বর্ধমান জেলার কালনা দু’নম্বর ব্লকের অধীনে কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের হাটগাছা গ্রামে জয় কিষাণ আন্দোলনের নতুন ইউনিট গঠন করা হল পান্ডুয়া ব্লক কমিটির সদস্য সঞ্জয় মাঝির নেতৃত্বে। উপস্থিত ছিলেন জয় কিষাণ আন্দোলনের হুগলি জেলা সভাপতি সুশান্ত কাঁড়ি-সহ অন্যান্য নেতৃত্ব এবং বহু কৃষক।

সারা দেশে কৃষকদের অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে জয় কিষাণ আন্দোলন। পশ্চিমবঙ্গেও তারা চাষিদের রুটিরুজি, জল-জমি-জঙ্গলের ওপর অধিকার, কৃষি উৎপাদনের ন্যূনতম মূল্য (এমএসপি), ঋণ থেকে মুক্ত হওয়ার লড়াই এবং কর্পোরেট লোভ থেকে খাদ্য উৎপাদন ও বণ্টন ব্যবস্থাকে বাঁচাতে সক্রিয় ভূমিকা পালন করছে।

বর্ধমান একটি কৃষিপ্রধান জেলা। এখানকার বেশিরভাগ মানুষই কৃষিকাজের সঙ্গে যুক্ত। ধান, আলু, পাট ছাড়াও নানা রকম সবজির চাষ এই জেলায় হয়। কৃষকদের ওপরে নানা রকমের জুলুম চলে। সরকার এবং বেসরকারি পুঁজি নানাভাবে শোষণ বাড়িয়ে চলেছে। চাষিদের দাবিদাওয়ার লড়াইয়ের পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী বৃহত্তর লড়াইয়ে জয় কিষাণ আন্দোলন কৃষক ও ক্ষেতমজুরদের একত্রিত করছে। এই প্রচেষ্টায় গতি সঞ্চার করবে হাটগাছা গ্রামের নতুন ইউনিট কমিটি।

মিডিয়া সেল | জয় কিষাণ আন্দোলন
যোগাযোগ: ৮৩৩৬ ৯৩৯৩৯৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *