শান্তিপুর BLRO অফিসের সামনে বিক্ষোভ অবস্থান করেন বিজেপি কর্মী সমর্থকরা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ শান্তিপুর BLRO অফিসের সামনে বিক্ষোভ অবস্থান করেন বিজেপি কর্মী সমর্থকরা। বিরোধী শিবিরের দাবি প্রায় 1900 কোটি টাকা আত্মসাৎ করেছে এই তৃণমূল পরিচালিত নদীয়া জেলা পরিষদ। এই বৃহত্তর দুর্নীতির অভিযোগে ডেপুটেশনে দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। এই বিক্ষোভ অবস্থানে উপস্থিত ছিলেন নদিয়া জেলার দক্ষিণ সাংগঠনিক বিজেপির সভাপতি তথা রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভার সাংসদ তথা রাজ্য বিজেপির সহ-সভাপতি জগন্নাথ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *