সুদীপ সেন, বাঁকুড়া:-পঞ্চায়েত নির্বাচনের আগে সারা পশ্চিমবঙ্গে বিজেপির হয়ে প্রচার করবেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী।
পুরুলিয়া সফরের পর বৃহস্পতি বার তিনি বাঁকুড়ার দুর্লভ পুরে সাংগঠনিক সভা এবং বিকেলে মেজিয়া তে একটি জনসভা করেন।
এরমাঝে মধ্যাহ্ন ভোজন করেন শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরির বাড়িতে।
স্বভাবতই মিঠুনের জনসভা ঘিরে কর্মী সমর্থক দের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
মেজিয়ার জনসভায় মিঠুন চক্রবর্তী বলেন, তিনি নেতা নন, তিনি মানুষের কথা বলেন ও শোনেন।
এরপর তিনি জনগণের কাছে মাইক নিয়ে তাদের অভাব অভিযোগ জানতে চান।
জনগণের কয়েকজন ইন্দিরা আবাস যোজনার বাড়ি, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, একশো দিনের কাজের বিষয়ে তাঁর কাছে অভিযোগ জানায়।
পঞ্চায়েত ভোটে গ্রামীণ ভোটের কথা ভেবে তিনি একশো দিনের কাজের টাকা কেন কেন্দ্র দিচ্ছে না তার ব্যাখ্যা দেন।
মঞ্চে উপস্থিত ছিলেন তাঁর সাথে রাজ্য বিজেপির সম্পাদক সুকান্ত মজুমদার, বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার, শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি ও অন্যান্য জেলা নেতৃত্ব রা।












Leave a Reply