জেলা কংগ্রেসের ডি এম অফিস অভিযানে গ্রেফতার আরও পাঁচ জনের জামিন হলো বৃহস্পতিবার।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- মঙ্গলবার বেকার যুবক যুবতিদের কাজের দাবী, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি বন্ধের মতো বারো দফা দাবিতে যুব কংগ্রেস কর্মী সমর্থকেরা জেলা শাসকের অফিস অভিযানে ডাক দিয়ে ছিলো।
অন্যান্য বিরোধীদের আন্দোলনের মতোই পুলিশ যুব কংগ্রেস কর্মীদের আটকাতে ব্যারিকেড তৈরী করেছিলো।
একসময় সেই ব্যারিকেড ধাক্কা দিয়ে সরিয়ে যুব কংগ্রেস কর্মীরা জেলা শাসকের অফিস চত্ররে ঢুকেও পরে।
এর পরেই রাতে এই আন্দোলনে অংশ নেওয়া সুজন হাজরা নামের এক প্রবীণ কংগ্রেস সেবকে গ্রেফতার করে পুলিশ পরে বুধবার তিনি জামিন পান, এই মামলায় আরও পাঁচ জন কংগ্রেস কর্মীকে বৃহস্পতিবার জামিন দিয়েছে আদালত, যদিও নোবেন্দু মল্লিক নামের এক অভিযুক্ত শহরের বাইরে থাকায় আদালতে হাজিরা হতে পারেনি।

এই প্রসঙ্গে জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত শাসক তৃণমূল কংগ্রেস এবং পুলিশকে কটাক্ষ করে বলেন, পশ্চিমবঙ্গে একটি অগণতন্তিক এবং আপাদমস্তক দুর্নীতিতে ভরা সরকার চলছে। (বাইট ১).
অপরদিকে পৌরসভার কাউন্সিলর তথা কংগ্রেস নেতা অম্লান মুন্সী বৃহস্পতিবার দলীয় কর্মীদের জামিন মঞ্জুর হবার পর বলেন, পুলিশ যে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে এটা তারই প্রমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *