গ‍্যাসের পাইপ লাইনের জন্য খোঁড়া গর্ত থেকে মাটি নিতে গিয়ে মাটির নিচে চাপা পড়লো দুই কিশোর।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- গ‍্যাসের পাইপ লাইনের জন্য খোঁড়া গর্ত থেকে মাটি নিতে গিয়ে মাটির নিচে চাপা পড়লো দুই কিশোর। শনিবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের পাহারপুরে। স্থানীয় সুত্রে জানা গেছে পাহাড়পুর এলাকায়।

আশঙ্কা‌জনক অবস্থায় দুই কিশোর‌কে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে‌ছেন স্থানীয় বাসিন্দারা। পাহাড়‌পুর ভাঙাপুল এলাকায় দীর্ঘদিন ধরেই পাইপ লাইনের জন্য বড় গর্ত খোঁড়া হচ্ছি‌ল। সেই গর্তের মাটি তুলে বাড়ি নিয়ে যাচ্ছিল কয়েকজন গ্রামবাসী। মহিলাদের সঙ্গে বাচ্চারাও বস্তা ভর্তি করে সাইকেলে বাড়ি নিয়ে যাচ্ছিল সেই মাটি। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, মাটি খুঁড়তে গিয়েই ড্রেনে ধ্বস নেমে মাটির নিচে চাপা পড়ে যায় ওই দুই কিশোর। তাদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। মাটির নিচে আরও কোন‌ও বাচ্চা আটকে রয়েছে কিনা তা খুঁজে দেখছেন দমকল কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *