দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভার খয়রাশোল থানার চূড়র গ্রামে গত ১৭ ডিসেম্বর, শনিবার ভোররাত্রে রহস্যজনকভাবে ইসকন মন্দিরের ভজন কুটীরে অগ্নি সংযোগের জেরে পুড়ে ছাই হয়ে যায় ভজন কুটীরে থাকা সমস্ত জিনিসপত্র। ফলে ইসকন মন্দিরের প্রভুরা কিছুক্ষণের জন্য পথ অবরোধ করছিলেন। তাঁদের দাবী ছিল অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। খয়রাশোল থানার পুলিশ তদন্তে নামে। তাই ঘটনার ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই খয়রাশোল থানার পুলিশ চূড়র গ্রাম থেকে তিনজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। আজ সোমবার তাঁদের তিনজনকে দুবরাজপুর আদালতে তোলা হয়। এদিন পুলিশের পক্ষ থেকে বিচারকের কাছে তদন্তের স্বার্থে ৭ দিনের পুলিশী হেফাজত চাওয়া হয়। কিন্তু দুবরাজপুর আদালতের বিচারক ঐ দুষ্কৃতীদের ৫ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতের APP রাজেন্দ্র প্রসাদ দে।
অগ্নি সংযোগের ঘটনায় ৩ দুষ্কৃতীর পুলিশি হেফাজত।












Leave a Reply