শুভেন্দুর গড়ে পূর্ব মেদিনীপুরের কাঁথি টাউন হলে শিক্ষক সংগঠনের প্রতিনিধি নির্বাচনে ধরাশায়ী তৃনমূল কংগ্রেস, প্রথম স্থানে বিজেপি ও দ্বিতীয় স্থান দখল করলো সিপিআইএম।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শুভেন্দুর গড়ে পূর্ব মেদিনীপুরের কাঁথি টাউন হলে শিক্ষক সংগঠনের প্রতিনিধি নির্বাচনে ধরাশায়ী তৃনমূল কংগ্রেস, প্রথম স্থানে বিজেপি ও দ্বিতীয় স্থান দখল করলো সিপিআইএম। এই দিন ৩৭৫ জন শিক্ষকের মধ্যে এই দিন ভোট দান করেন ৩২৯ জন শিক্ষক, এরমধ্যে বাতিল হয় ৫ টি ভোট। বিজেপি সমর্থিত প্রার্থী পায় ১৩৩ টি ভোট, ১১২ টি ভোট পায় বাম সমর্থিত প্রার্থী এবং ৭৯ টি ভোট পেয়ে তৃতীয় স্থানে পৌঁছে যায় রাজ্যের শাসক সংগঠনের শিক্ষক প্রার্থী।
বিজেপি সমর্থিত শিক্ষক সংগঠনের প্রতিনিধি চন্দন মন্ডল ১৩৩ টি ভোট পেয়ে ধরাশায়ী করে তৃণমূল কংগ্রেসকে। অপরদিকে বাম শিক্ষক সংগঠনের দীপক দাস ১১২ টি ভোট পেয়ে উঠে আসে দ্বিতীয় স্থানে, মাত্র ৭৯ টি ভোট পেল- তৃণমূল কংগ্রেস সমর্থিত শিক্ষক সংগঠনের নেতৃত্ব পুষ্পেন্দু বর্মন। কাঁথিতে শুভেন্দু’র সভার আগে শাসক দলের এমন বিপর্যয়, বাড়তি অক্সিজেন পাবে বিজেপি এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *