স্থানীয় বাসিন্দাদের পথ অবরোধ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রাতের অন্ধকারে পুকুর ভরাটের জেরে পথ অবরোধ, প্রশাসনের আশ্বস্তে অবরোধ ওঠে।
রাতের অন্ধকারে এক শ্রেণীর অসাধুচক্র পুকুর ভরাট করে চলছিল চাকদহ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের ঘটনা। রাস্তার উপরেই ভ্যানে করে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে ভরাটের কাজ চলছিল, স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে আন্দোলনের নামে। পুকুর ভরাটের বিরুদ্ধে পথ অবরোধ করলো চাকদহের বাসিন্দারা। পাল পাড়ার ৩৫ নম্বর মৌজার প্রায় দুই বিঘা খানিক পুকুর রাতের অন্ধকারে এলাকার এক বাসিন্দা, ভোট করছিল তার বিরুদ্ধেই বেঁকে বসেন স্থানীয় বাসিন্দারা। সকাল থেকেই চাকদাহ কল্যাণী বাইপাস রোড পথ অবরোধ করল। প্রায় দুই ঘন্টা পথ অবরোধের পর প্রশাসন আশ্বস্ত করার পর এই অবরোধ উঠে যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *