আগ্নেয়াস্ত্র সহ ১ দুষ্কৃতী গ্রেপ্তার করল সদাইপুর থানার পুলিশ।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আবারও সাফল্য বীরভূম জেলা পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রে বীরভূম জেলা সদাইপুর থানার পুলিশ সদাইপুর থানা এলাকার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের সেলারপুর গ্রামের বাসিন্দা সেখ আনসার নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে একটি দেশী পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে সদাইপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সেখ আনসারের বাড়িতে রাখা ঘুমানোর খাটের মধ্যে একটি বক্স থেকে উদ্ধার হয়েছে দেশি পাইপ গান ও কার্তুজ। সেখ আনসার কি উদ্দেশ্যে ওই পাইপগান ও কার্তুজ রেখেছিলেন তা খতিয়ে দেখছে সদাইপুর পুলিশ। আজ সেখ আনসারকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *