সাতসকালে পুকুরে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সাতসকালে পুকুরে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের অধীন মোহিতনগর সংলগ্ন দাসপাড়া এলাকায় বহু মানুষ ভিড় জমান। বাসিন্দাদের অনুমান খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে যুবককে। উল্লেখ্য গতকাল রাতে এখানে একটি মেলা বসেছিল এবং মেলাকে কেন্দ্র করে জুয়া ও মদের আসর বসে অভিযোগ স্থানীয়দের।ঘটনাস্থলে তদন্তে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *