মালদায় থানার মাত্র ৫০ মিটার দূরে গৃহবধূকে চাকু মেরে খুনের চেষ্টার অভিযোগ, অভিযুক্ত শ্বশুর।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- থানা থেকে প্রায় ৫০ মিটার দূরত্বে ভর সন্ধ্যাবেলায় এক গৃহবধূকে চাকু মেরে খুনের চেষ্টা অভিযোগ গৃহবধূর শ্বশুরের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় ওই গৃহবধূ। ধারালো অস্ত্র হাতেই ধরে ফেলেন তার শ্বশুরকে। এরপর ওই গৃহবধূ চিৎকার করলে ছুটে আসেন স্থানীয় কিছু লোকজন। গৃহবধূ চিৎকারে ছুটে এসে অভিযুক্ত শ্বশুরকে ধরে ফেলেন স্থানীয়রা। গুরুতর যখন ওই গৃহবধূকে চিকিৎসার জন্য পাঠানো হয় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। এখান থেকে পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা যাচ্ছে গুরুতরে যখন ওই গৃহবধুর নাম রিতা রায়। থানা মোড় সংলগ্ন সংলগ্ন এলাকায় একটি ইমিটেশনের দোকান রয়েছে তার। এদিন দোকান বন্ধ করছিলেন ওই গৃহবধূ। সেই সময় আচমকায় পিছন থেকে চাকু দিয়ে তাকে খুনের চেষ্টা করে তার শশুর এমনটাই অভিযোগ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য রয়েছে থানা সংলগ্ন এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজোল থানার পুলিশ। পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *