দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সারা রাজ্যের পাশাপাশি রবিবার সকাল থেকেই দক্ষিণ দিনাজপুর জেলাতেও সাড়ম্বরে পালিত হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস।
জেলার বিভিন্ন শহর ও ব্লকের পাশাপাশি বংশীহারী ব্লকের দৌলতপুর বাসস্ট্যান্ডে শীতকে উপেক্ষা করেই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করতে সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন দলীয় কর্মী সমর্থকরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গনেশ প্রসাদ সহ দলীয় কর্মী সমর্থক ও নেতৃত্বরা। বিভিন্ন লড়াই আন্দোলনের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কষ্ট করে তৃণমূল কংগ্রেস দলটি প্রতিষ্ঠা করেছেন, বক্তব্যের মধ্যে এমনই কথা তুলে ধরেন দলীয় নেতৃত্বরা। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির পরিসমাপ্তি ঘটে রবিবার।
দক্ষিণ দিনাজপুরে পালিত হলো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস।












Leave a Reply