বর্ধমান শহর জুড়েও পালিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আজ পয়লা জানুয়ারি। আজকের এই দিনটিতেই পথ চলা শুরু করেছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন অংশে করা হচ্ছে বিভিন্ন রকম কর্মসূচি। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের অফিসে রাত্রি ১২ টার সময় পতাকা হলেন দলীয় পতাকা। সেই মর্মে আজ বর্ধমান শহর জুড়েও পালিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। বিভিন্ন ওয়ার্ডে ঘুরে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। ক্যামেরার মুখোমুখি হয়ে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, ২৬ তম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আমরা পালন করছি। রাত বারোটার পর আমাদের জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেছেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তারপরই শহরের বিভিন্ন অংশে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আমরা সাড়ম্বরে পালিত করছি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। সেই মর্মেই আমাদের দলের কর্মীরা বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করেছেন এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *