হিরাপুর শিবকালী মন্দির পরিচালনায় কল্পতরু উৎসব হল মহাসমারোহে।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – হিরাপুর শিবকালী মন্দির পরিচালনায় কল্পতরু উৎসব হল মহাসমারোহে। হীরাপুর শিব কালি মন্দির পরিচালন সমিতির কল্পতরু উৎসব এর আয়োজন করলেন। নতুন বছরের এই দিনে সাঁকরাইলের গ্রামের অসংখ্য মানুষ সমবেত হলেন । অনুষ্ঠান প্রাঙ্গণে মন্দির অনেক পুরনো দিনের হলেও অনুষ্ঠান হচ্ছে 20 বছর ধরে । খিচুড়ি ভোগের, পায়েস, চাটনি ও মিষ্টির আয়োজন করেছিলেন কমিটির কর্মকর্তারা। প্রায় দশ হাজারেরও বেশী মানুষ ভোগ প্রসাদ খেয়েছেন বলে জানাচ্ছেন কমিটির সদস্য। এই অনুষ্ঠান কে কেন্দ্র করে যেমন মেলা বসেছে, তার সাথে সারা দিন ভক্তিমূলক গান , নাচ , এর ব্যাবস্থা করেছেন । যত বেলা গড়িয়েছে তত মানুষের ঢল মন্দির প্রাঙ্গনে নেমেছে। তিন চার জায়গায় খাবারের ব্যবস্থা করা হয়েছে । মন্দির প্রাঙ্গণে সাধারণ মানুষের কলকাকুলিতে ভরে উঠেছে। সুন্দর ব্যবস্থাপনার জন্য কমিটির প্রয়াসকে সকলেই ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং অপেক্ষায় আছেন আগামী দিনে ব্যাপকভাবে এরকম নান্দনিক কল্পতরু উৎসব আরো আরো বেশি সুন্দর করে অনুষ্ঠিত হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *