প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি সভা।

আবদুল হাই, বাঁকুড়াঃ আগামী ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপনের প্রস্তুতি সভা হল খাতড়া মহকুমা শাসকের সভাকক্ষে। আজ বুধবার দুপুরে খাতড়া এলাকার স্কুল-কলেজ সহ নাচ, গান ও ক্যারাটের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিনিধিদের নিয়ে সভা হল। এদিন আলোচনার মূল বিষয়বস্তু ছিল কিভাবে অনুষ্ঠানের আয়োজন হবে । সভায় উপস্থিত ছিলেন খাতড়ার এসডিও মৈত্রী চক্রবর্তী, এসডিপিও কাশীনাথ মিস্ত্রি, খাতড়া থানার আইসি সমিত ভট্টাচার্য প্রমুখ। মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কুচকাওয়াজ সহ অভি প্রদর্শনী দেখানোর জন্য সরকারী প্রতিষ্ঠান, এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সহ নাচ, গান, ক্যারাটে প্রতিষ্ঠান গুলোর নামের তালিকা তৈরি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *