সুদীপ সেন, বাঁকুড়া:- বৃহস্পতিবার বাঁকুড়ার কর্মতীর্থে বীর সন্নাসী স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে বাচিক শিল্পী কেন্দ্র বাঁকুড়ার পরিচালনায় সারাদিন ব্যাপী কবি ও কন্ঠ শিল্পীদের এক মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ।
সংস্কৃতির এই মহামিলনে
সব মিলিয়ে পঞ্চাশ জনের ওপর কবি, বাচিক শিল্পী ও শ্রুতি নাটকের শিল্পী এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের কর্ণধার বাচিক শিল্পী চৈতালি দরিপার মতে,
বাঁকুড়ায় এই সর্বপ্রথম কবি ও কন্ঠ শিল্পীরা এক মঞ্চে তাঁদের সৃষ্টিকর্ম তুলে ধরেন।
মনোজ্ঞ এই অনুষ্ঠানে বিশেষ উল্লেখ্যযোগ্য শিল্পীরা হলেন লোক কবি কৃষ্ণদুলাল চট্টোপাধ্যায়, জনপ্রিয় কবি ও বাচিক শিল্পী তারাশঙ্কর চক্রবর্ত্তী,কবি উৎপল বন্দোপাধ্যায়, কবি তারক চট্টোপাধ্যায়, শ্রী মহানন্দ,প্রখ্যাত বাচিক শিল্পী পার্থ কুন্ডু, দিগন্ত সিনহা, বাচিক শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়, কবি দেবানন্দ মুখোপাধ্যায়, বিকাশ দাস ,কবি ও কৃষি বিজ্ঞানী ডঃগৌতম কুমার মল্লিক ,শক্তি চট্টোপাধ্যায় , নাট্য নির্দেশক নদীয়া ইন্দু বিশ্বাস , বাচিক শিল্পী দেবাশীষ মৌলিক,, শ্রুতি নাটক শিল্পী স্নেহাশিস রায়, ঝিনুক দুয়ারী ও অসংখ্য গুণীজন।
প্রদীপ প্রজ্জ্বলন করে এই মঙ্গল যজ্ঞের সূচনা করেন কবি ও কৃষি বিজ্ঞানী ড: গৌতম কুমার মল্লিক ও সমবেত গুণীজন বৃন্দ।
সারা অনুষ্ঠানটি সুচারুরূপে পরিচালনা করেন বাচিক শিল্পী ও বাচিক শিল্পী কেন্দ্রের কর্ণধার চৈতালি দরিপা।












Leave a Reply