নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্ম দিবস। এই উপলক্ষে রানাঘাট ব্রজবালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উন্মোচিত হলো স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি। স্বামীজীর জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলার শিক্ষা দপ্তরের আধিকারিকগণ ও রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়, উপপুরপ্রধান আনন্দ দে সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।
রানাঘাট ব্রজবালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উন্মোচিত হলো স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি।












Leave a Reply