স্বামী বিবেকানন্দের জন্ম দিবসে হত দরিদ্র মানুষদের শীতবস্ত্র বিতরণ।

আবদুল হাই, বাঁকুড়াঃ আজ 161 তম ‘স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। এই পবিত্র দিনে হিতৈষী বাঁকুড়া’ ও ‘শালবেদিয়া বিবেকানন্দ ক্লাব’ এর উদ্যোগে আজ জাতীয় যুব দিবসে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের শালতোড়া, সুয়াড়ারা, কাল্লাপুর, সুবর্ণতোর, মাধবপুর, আমজুরি,নবগ্রাম,
ফুল্লারি ,শালবেদিয়া- এই ৯টি গ্রামের ২৬০ জন দরিদ্র মানুষকে শীতের কম্বল উপহার দেওয়া হলো।সংস্থার সম্পাদক অরবিন্দ দাস জানান হিতৈষী বাঁকুড়া এভাবেই বাঁকুড়া জেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে প্রত্যন্ত এলাকা গুলিতে নিয়মিত কাজ করে থাকে। অনেক ব্যক্তি পাশে থেকে সহযোগিতা করেন বলেই এরকম কাজ করা সম্ভব হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *