পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে টায়ার জালিয়ে পথ অবরোধ করলো পান চাষীরা ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে টায়ার জালিয়ে পথ অবরোধ করলো পান চাষীরা দীর্ঘদিন ধরেই পান চাষীরা অবহেলিত হয়ে আসছে। তারা সঠিক মূল্য পাচ্ছে না। এক দিকে পান চাষ করে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে অন্য দিকে ঋণ নিয়ে পান চাষ করার পরে সঠিক মূল্য না পাওয়ার কারণে তারা ঋণ পরিশোধ করতে পারছে না। একাধিক দাবি নিয়ে আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গ পান চাষী সুরক্ষা সংগঠনের পক্ষ থেকে পান চাষিরা নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়া বাজারে পথ অবরোধ শুরু করেছে। ঘটনা স্থলে উপস্থিত হয়েছেন নন্দীগ্রাম থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *