আইহোয় পালিত ড্রাইভার দিবস, সচেতনতামূলক র‍্যালি অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—মঙ্গলবার পয়লা সেপ্টেম্বর মালদার হবিবপুর ব্লকের আইহো এলাকায় পালিত হল ড্রাইভার দিবস। দিনটি নানান কর্মসূচির মাধ্যমে পালন করলেন অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের সদস্যরা। এদিন ড্রাইভার দিবস উপলক্ষে প্রথমে অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ মালদা জেলা কমিটির সদস্যরা মিলে আইহো এলাকায় এক সচেতনতামূলক র‍্যালি করেন। র‍্যালির পর তারা হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাস সহ ট্রাফিক পুলিশ অফিসারদের সংবর্ধনা জানান। এরপর ড্রাইভারদের মধ্যে নিয়ম মেনে গাড়ি চালানো, গাড়ি চালানোর সময় ট্রাফিক নিয়ম মেনে চলা, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো ইত্যাদি নানান বিষয় নিয়ে সচেতনতামূলক প্রচারাভিযান চালান। সেই সঙ্গে ড্রাইভার দিবস উপলক্ষে বিভিন্ন যানবাহন চালকদের হাতে জল এবং বিস্কুট তুলে দিয়ে তাদের ড্রাইভার দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *