নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : বিধায়ক দিবাকর , সাংসদ লকেটের দাবি তৃণমূল ছেড়ে বিজেপিতে শতাধিক কর্মী , কিন্তু অপরদিকে বেসুরো যোগদানকারীরা ।
রাজ্যে পঞ্চায়েত ভোট আসন্ন সেই কারণে কোমর বেঁধে রণাঙ্গনে নেমে পড়েছে রাজনৈতিক শিবিরগুলো । আজ বাঁকুড়ার সোনামুখীর কোচডিহিতে বিজেপির একটি পঞ্চায়েত কর্মী সম্মেলনে যোগদান করেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় , উপস্থিত ছিলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি , বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিল্লেশ্বর সিনহা , ওন্দার বিধায়ক অমরনাথ শাখা সহ আরো অনেকে । এদিনের পঞ্চায়েত কর্মী সম্মেলনে শতাধিক মানুষের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিতে দেখা যায় সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে । সোনামুখী বিধানসভা কেন্দ্রের বিধায়ক দিবাকর ঘরামী ও সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের দাবি এদিন কোচডিহি অঞ্চলের শতাধিক কর্মী সিপিএম এবং তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছে ।এমনকি তৃণমূলের বুথ সভাপতিও নাকি বিজেপিতে যোগদান করেছে এমনটাই দাবি করেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ।অপরদিকে সম্পূর্ণ বেসুরো হতে দেখা গেল ওই যোগদানকারী কর্মীদের , তাদের দাবি তারা কোন দলেরই কর্মী ছিলেন না , বিজেপি কে ভালোলাগে তাই তারা বিজেপিতে । আজব লাগছে না ?? দলীয় পতাকা হাতে তুলে দেওয়া ব্যক্তি আর দলীয় পতাকা হাতে নেওয়া ব্যাক্তির মন্তব্যের বিস্তর ফারাক । তবে এ বিষয়ে সুর চড়িয়েছে শাষক শিবির । এ বিষ্ণুপুর সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি এর সভাপতি সোমনাথ মুখার্জী বলেন , বিজেপির লোক বিজেপিতেই যোগদান করেছে এটা নিয়ে আর কি বলব । যারা যোগদান করেছে তারাই তো বলছে আমরা তৃণমূল কগ্রেস করি না । বিজেপি মিথ্যাবাদী দল তারা শুধু মিথ্যাচার করে ।
পঞ্চায়েত ভোটের আগে সম্পূর্ণ উলট পূরাণের সাক্ষী থাকলো বাঁকুড়ার সোনামুখী ।












Leave a Reply