নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ মেঘালয়ে ‘তৃণমূল কিচ্ছু করতে পারবেনা’, ভবিষ্যদ্বানী বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়ার মানাচর পল্লীশ্রী কলোনীতে দলের এক ‘কর্মী সম্মেলনে’ যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন।
লকেট চ্যাটার্জী এদিন বলেন, ‘ত্রিপুরাতেও গেছলো, মুখ চুন করে ফিরে এসেছে, মুখে কালি লাগিয়ে ফিরে এসেছে। গোয়াতেও মুখ চুন করে ফিরে এসেছে, মেঘালয়েও কিচ্ছু করতে পারবেনা।’ একই সঙ্গে তিনি আরো বলেন, মেঘালয়ে একটা লোকও পাবেনা কথা শোনানোর জন্য। ‘বাংলা থেকে ট্রেন ভাড়া করে’ লোক নিয়ে যেতে হবে বলেও তিনি দাবি করেন। শুধুমাত্র বাংলাতেও উনি ‘সন্ত্রাস’ করতে পারেন। দেশের অন্যান্য অংশে বিজেপি বিরোধীরাও ‘মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়দের নিতে পারেননা’ বলে লকেট চট্টোপাধ্যায় দাবি করেন।












Leave a Reply