তিন বছর পর এন, সি,সি ক্যাম্প, উৎসাহ ও উত্তেজনা তুঙ্গে।

সুদীপ সেন, বাঁকুড়া:- কোভিডের জন্য বিগত তিন বছর অনুষ্ঠিত হতে পারেনি কোনো এন, সি, সি ক্যাম্প বাঁকুড়া ক্রিশ্চান কলেজের পক্ষ থেকে।

তিন বছর পর
১৬-২৩ জানুয়ারী,২০২৩ বাঁকুড়া খ্রীশ্চান কলেজে ৫৬ নং বেঙ্গল ব্যাটেলিয়ান এন সি সির CATC (Combined Annual Training Camp) ক্যাম্প চলছে। বাঁকুড়া ও মেদিনীপুর জেলা থেকে বিভিন্ন ব্যাটেলিয়নের প্রায় ৩৫০ জন ক্যাডেট অংশগ্রহণ করেছে। ক্যাম্প কমান্ডেন্ট হলেন কর্ণেল পি এন শুক্লা। বাঁকুড়া খ্রীশ্চান কলেজের অধ্যাপক তথা অ্যাসোসিয়েট এন সি সি অফিসার ক্যাপ্টেন অরুণাভ ব্যানার্জ্জী জানান বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যেমন অবস্টিক্যাল, ফায়ারিং, ফায়ার ফাইটিং, ড্রিল, ব্যাটল ড্রিল প্রভৃতি। তিনি জানান কোভিড উত্তর কালে প্রায় তিন বছর পর আমাদের ব্যাটেলিয়নের কোন ক্যাম্প হচ্ছে। স্বাভাবিকভাবেই সকলের মধ্যে একটা উন্মাদনা কাজ করছে ‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *