বর্ধমানে চায়েপে চর্চায় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আগত পঞ্চায়েত ভোট সেই পঞ্চায়েত ভোটকে লক্ষ্য করে ইতিমধ্যেই গুটি সাজাতে শুরু করে দিয়েছে বিজেপি। বিজেপির নেতৃত্ব রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে বেড়াচ্ছেন কথা বলছেন সাধারণ মানুষের সাথে এবং জেলা নেতৃত্বের সাথে। আজ বর্ধমান শহরের মেহেদী বাগান এলাকায় চায়পে চর্চায় উপস্থিত হন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সংসদ দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ১০০ দিনের কাজের টাকা তো কেন্দ্র দিয়েছে আগে হিসাব দিক টাকার বয়স হলে মানুষ একটু বুঝে শুনে কথা বলেন যখন কথা বলছেন মুখ্যমন্ত্রী তখন তো একটু বুঝে শুনে কথা বলবেন। জঙ্গলমহলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেখানকার মানুষ বলেছেন ১০ বছরে আমরা কিছু পাইনি। এবার তিনি বর্ধমানে আসছেন বর্ধমানের লোকরাও বলবেন। বিভিন্ন জায়গায় তার দলের মন্ত্রী,সাংসদ,বিধায়করা মানুষের ক্ষোভের মুখে পড়ছেন। সবই যদি বিজেপির লোকরাই করে থাকি তাহলে মুখ্যমন্ত্রীর সাথে কারা আছে পার্থ,মানিক, কেষ্ট মন্ডলই শুধু কি মুখ্যমন্ত্রীর সাথে আছেন। আজ চায় পে চর্চায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা, পূর্ব বর্ধমান জেলা বিজেপির সহ-সভাপতি শ্যামল রায় সহ বিজেপির জেলা নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *