মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা বাগানের শ্রমিকদের জন‍্য একাধিক প্রকল্পের উদ্বোধন ও পরিষেবা প্রদান করলেন।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পূর্বে চা বাগানের ভোট ব‍্যাঙ্ককে পাখির চোখ করে বৃহস্পতিবার সুভাষিনি চা বাগানে আয়োজিত সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা বাগানের শ্রমিকদের জন‍্য একাধিক প্রকল্পের উদ্বোধন ও পরিষেবা প্রদান করলেন। চা বাগানের প্রোফিডেণ্ট ফাণ্ড নিয়ে আন্দোলনে নামারও কথা বলে গেলেন। বৃহস্পতিবার কালচিনি ব্লকের সুভাষিনি চা বাগান ময়দানে আয়োজিত সরকারি কর্মসূচিতে যোগ দেন মুখ‍্যমন্ত্রী। এই অনুষ্ঠান থেকে আলিপুরদুয়ার ,কোচবিহার,জলপাইগুড়ি এই তিন জেলার ১৩৮ প্রকল্পের উদ্বোধন করেন মুখ‍্যমন্ত্রী। এছাড়া এদিন উপোভক্তাদের হাতে সরকারি প্রকল্পের পরিষেবা তুলে দেন তিনি। এদিন চা সুন্দরী প্রকল্পের উদ্বোধন করেন মুখ‍্যমন্ত্রী। এদিন চা বাগান শ্রমিকদের প্রোফিডেণ্ট ফাণ্ডের জন‍্য আন্দোলন করার কথা এদিন মুখ‍্যমন্ত্রী বলেন। এদিন মুখ‍্যমন্ত্রী বারংবার কেন্দ্রের প্রতি সরব হন যে কেন্দ্র রাজ‍্যের প্রাপ‍্য টাকা আটকে রেখেছে দিচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *