জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- আজ জেলা কংগ্রেসের ভারত জুড়ো কর্মসূচী । সূচনা হলো নেতাজী মূর্তির পাদদেশ থেকে।তার সমাপ্তি হয়েছে আসাম মোড়ে। শুক্র বার ভারত জূড়ো কর্মসূচি তে জেলা কংগ্রেসের সদস্য রা ছাড়াও জলপাইগুড়ি শহরের বিশিষ্ট মানুষ রা অংশগ্রহণ করেছিলেন।যার সূচনা করেছিলেন রাহুল গান্ধী।কন্যা কুমারী থেকে কাশ্মীর পর্যন্ত এই যাত্র হবে। ইতিমধ্যেই কাশ্মীরের কাছাকাছি পৌঁছে গেছে এই যাত্রাটি।এর ই অঙ্গ হিসেবে আজ জেলা কংগ্রেসের এই কর্মসূচি। জলপাইগুড়ি শহরের নেতাজী মূর্তির থেকে শুরু হয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ ঘুরে এই যাত্রাটি। অবশেষে আসাম মোড়ে শেষ হয়।এই বিষয়ে জেলা ক়ংগেসের সভাপতি পিনাকী সেনগুপ্ত বলেন বর্তমান সময়ে এই ভারত ভাবনা ভীষণ ভাবে আক্রান্ত।দেশে চলছে একটি বেহাল অবস্থা। সাধারণ মানুষের কথা চিন্তা করছেনা কোন সরকার।দেশে চলছে একটি ঘৃনার রাজনীতি।তাই দেশকে মুক্ত করার জন্য ভারত জূড়ো কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ।দেশকে এই পরিবেশ থেকে মুক্ত করতে একতা রক্ষার বার্তা ছড়িয়ে দিতেই এইধরনের ভারত জুড়ো কর্মসূচী।
আজ জেলা কংগ্রেসের ভারত জুড়ো কর্মসূচী ।












Leave a Reply