নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- দেরিতে হলেও এক ঝাঁক তারকা সমন্বয়ে শান্তিপুর পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে শান্তিপুরের আবেগ পুষ্প প্রদর্শনী মেলা। ২০২৩ এর এই পুষ্প প্রদর্শনী মেলায় বিশেষ আকর্ষণ কি কি থাকছে তা আজ সবটাই সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে জানালেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ। আগামী ২৪ তারিখ থেকে শান্তিপুর পাবলিক লাইব্রেরী ও প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে ২১তম পুষ্প প্রদর্শনী মেলা। এবছর পুষ্প মেলায় অংশগ্রহণ করতে চলেছে সংগীত থেকে শুরু করে অভিনয় জগতের স্বনামধন্য তারকারা। পুষ্প মেলার সাংস্কৃতিক মঞ্চ কাঁপানোর জন্য থাকছে একের পর এক ধামাকা, যা অন্যান্য বছরের তুলনায় এ বছর পুষ্য মেলা আরও বেশি আকর্ষণ গড়ে তুলবে গোটা শান্তিপুর বাসির মধ্যে। যদিও গোটা মেলা চত্বরে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে থাকবে বিশেষ ব্যবস্থা বিশেষ। নজর দাড়ির জন্য সিসি ক্যামেরায় মুড়ে রাখা হবে গোটা মেলা চত্বর। যদিও পুলিশ প্রশাসনের ভূমিকাও থাকবে যথেষ্ট সক্রিয়, এবং মেলাকে কেন্দ্র করে পৌর আধিকারিক ও পৌর কর্মচারীরা থাকবে সতর্ক। এবছর পুষ্প মেলায় শুধু ফুল নয়, থাকছে রাজ্য সরকারের একাধিক স্টল, এছাড়াও কচিকাচাদের মন জয় করতে বিভিন্ন রংবেরঙের পাখির প্রদর্শনীয় থাকছে। তবে ২৪ তারিখের পুষ্পমেলা নিয়ে সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে আজ কি বললেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ শুনে নেওয়া যাক।
দেরিতে হলেও এক ঝাঁক তারকা সমন্বয়ে শান্তিপুর পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে শান্তিপুরের আবেগ পুষ্প প্রদর্শনী মেলা।












Leave a Reply