সাত দফা দাবি নিয়ে পোস্টমাস্টার কে ডেপুটেশন দিলেন ক্রেতা সুরক্ষা সমিতির পক্ষ থেকে।

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- সাত দফা দাবি নিয়ে পোস্টমাস্টার কে ডেপুটেশন দিলেন ক্রেতা সুরক্ষা সমিতির পক্ষ থেকে। দীর্ঘদিন ধরে পোস্ট অফিস গ্রাহক পরিষেবা থেকে শুরু করে অফিসিয়াল কাজের ব্যহত থাকায় গ্রাহকদের হয়রানি শিকার হতে হচ্ছে নিত্যদিন। পোস্ট অফিস খোলার সময় দশটা থেকে তিনটে পর্যন্ত। কিন্তু দেখা যায় পোস্ট অফিসের স্টপ নিজেদের বাড়ি থেকে খেয়ে দেয়ে আসতে সাড়ে দশটার সময় অফিসিয়াল কাজ শুরু হয়। তাদের অজুহাত আর গ্রাহকদের সমস্যা এ যেন এক অজুহাতে পরিণত হয়েছে।গ্রাহক পোস্ট অফিসে স্টাফর কাছে কোন কাজ নিয়ে আসলে, নিত্যদিনী শুনতে হয়, লিংক ফেল। লিংক ফেল থাকায় পোস্ট অফিসের স্টাফ ঊর্ধ্বক্ষণ কর্তৃপক্ষকে লিংক ফেল নিয়ে কোন সমস্যা না জানায় না। পাশাপাশি গ্রাহকরা কিন্তু প্রতিদিনই এই পোস্ট পরিষেবা থেকে ব্যাহত থাকছে। ক্রেতা সুরক্ষা সমিতির পক্ষ থেকে গ্রাহকদের কথা চিন্তা করে সাত দফা দাবি নিয়ে পোস্টমাস্টারকে ডেপুটেশন দিলেন। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা সমিতির সসভাপতি কানাই সেট,ভাইস প্রেসিডেন্ট চিন্ময়ী দেবগুপ্ত,এছাড়াও ক্রেতা সেবা সমিতির উৎপল সেন নরেন্দ্রনাথ দাস, অরুলাভ সেন, সুরজিৎ ধর, অনিল কুমার দেব শর্মা, শুভজিৎ সহ অন্যান্যরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *