আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়ার কোতুলপুর থানার ব্লকের মহামায়া মন্দির তলায় বিধান লাহা বয়স ৩৫ নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। আজ সকাল দশটা নাগাদ তার ঘরের দরজা ভেঙে মৃতদেহ দেখতে পায় আত্মীয় পরিজনরা।
মৃতদেহ দেখার পরে এলাকায় উত্তেজনা ছড়ায়।
তার শোয়ার ঘরে খাটের কোণে গলায় মাফলার জড়ানো মৃত অবস্থায় বসে থাকতে দেখেই খবর দেওয়া হয় কোতুলপুর থানাতে।
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় কোতুলপুর পুলিশ। তবে এখন দেখার বিষয় আত্মহত্যা নাকি অন্য কিছু।
এই ঘটনার তদন্ত শুরু করেছে কোতুলপুর পুলিশ। মৃত দেহটিকে পুলিশ উদ্ধার করে স্থানীয় গ্রামীন হাসপাতালে নিয়ে যায় ।
এরপর মৃত দেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর মহাকুমা হসপিটালে পাঠানো হয়।












Leave a Reply