সাঁকরাইল থানা পুলিশের উদ্যোগে ধুলাগর টোল প্লাজার কাছে ৪০ কেজি গাজা উদ্ধার গ্রেফতার গাড়ি চালক আটক গাড়িটি।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – গোপন সূত্রে খবর পেয়ে ধুলাগর টোল প্লাজায় অপেক্ষা করছিল থানার পুলিশ। একটি লাল চারচাকা গাড়ি আসতেই পুলিশ সেই গাড়িটিকে ধরে এবং চালকের কথায় অসঙ্গতি থাকায় তার গাড়ি তল্লাশি চালায়, সেই সময় গাড়ির ভিতর থেকে ৪০ কেজি বেশি গাঁজা উদ্ধার হয়। পুলিশ গাড়ির চালককে মাদকবিরোধী আইনে গ্রেপ্তার করে এবং গাড়িটিকে আটক করে সাঁকরাইল থানা নিয়ে যায়। গাঁজার প্যাকেটগুলি কোথা থেকে নিয়ে আসছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্ত করে দেখছে সাঁকরাইল থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *