আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়ার আকুই দুই নম্বর পঞ্চায়েতে দিদি র সুরক্ষা কবজ কর্মসূচিতে গ্রামে, গ্রামে, স্কুলে, পঞ্চায়েতে দিদির দুতেরা পৌঁছে গেলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখলেন।
প্রাথমিক স্কুলে দিদির দূতেরা মধ্যাহ্নভোজনের সময় এসে পৌঁছান এবং তারা খাবার দাবার থেকে পরিবেশন সবটাই চোখে দেখলেন এবং খেয়েও দেখলেন, শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিদির দুত জানান খুবই সুন্দর পরিবেশ এবং যুক্ত পরিকাঠামোর মধ্যেই পঠন-পাঠন সহ অন্যান্য দিকগুলি বেশ ভালই, আমি খুশি স্কুল পরিদর্শনে এসে।
এছাড়াও তিনি সারাদিনে কি কি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন সেই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন সাংবাদিকের ক্যামেরার সামনে। এদিন দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিষ্ণুপুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক অলোক মুখার্জী,জেলা সংখ্যালঘু সেলের সভাপতি হাবিবুর রহমান, ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আকুই দু’নম্বর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় দিদির সুরক্ষা কবচ কর্ম সুচিতে গ্রামে গ্ৰামে দিদির দুতরা।












Leave a Reply