কালিয়াগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি অভিযান।

রায়গঞ্জ, নিজস্ব সংবাদদাতাঃ- প্রজাতন্ত্র দিবসের দিন নাশকতার ঘটনা আটকাতে তৎপর রায়গঞ্জ জেলা পুলিশের বিশেষ টিম মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি অভিযান চালালো। মেটাল ডিটেক্টর ও প্রশিক্ষিত কুকুর নিয়ে এদিন সকালে কালিয়াগঞ্জ রেলস্টেশন, বিবেকানন্দ মোড় বাসস্ট্যান্ডের পাশাপাশি সুকান্ত মোড়ে তল্লাশি অভিযান চালায় পুলিশ। যাত্রীদের ব্যাগপত্র তল্লাশির পাশাপাশি রেলস্টেশন প্লাটফর্মের বিভিন্ন অংশে মেটাল ডিটেক্টর নিয়ে তল্লাশি চালায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার টিম।অন্যদিকে কালিয়াগঞ্জের ফতেপুর এবং তিলগাঁও নাকা চেকপোস্টে পুলিশের তল্লাশি অভিযান শুরু হয়। আইসি দীপাঞ্জন দাসের নেতৃত্বে এই তল্লাশি অভিযানে রায়গঞ্জ-বালুরঘাট ১০-এ রাজ্য সড়ক দিয়ে চলাচল করা ছোটবড় যানবাহনে তল্লাশি চালায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *